আমার ভালোবাসা শুধু তোমার জন্য

 প্রিয়তমেষু

আশাকরি ভালো আছো, জানি বুকে অনেক ব্যাথা এবং অনেক শারীরিক ক্লেশ সহ্য করে বেচেঁ আছো। একপ্রকার জীবন্ত লাশ হয়ে মুখ বুজে সব কিছু সহ্য করে চলেছ।
অনেক কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা ক্ষণ দিয়ে যে স্বপ্ন বুনেছলেম আমরা আজ কি তবে সেই স্বপ্ন চিরদিনের জন্য মুছে ফেলতে হবে? সে উত্তর হয়তোবা আমার কিংবা তোমার অদৃষ্টই জানেন।

হয়তো তার কাছে এই উত্তর টাও পেয়ে যাবো, তোমার এই ক্লেশ কতদিন সয়ে যেতে হবে? আর এই উত্তর টা আমার চাই
প্রয়োজনে প্রতিটা মন্দিরে মাথা ঠুকতে আমি দ্বিধা করবোনা।

একসময় তুমি জানতে চাইতে যে তুমি আমার কোন খানে আছো?
আজ আমি মনের সমস্ত দ্বিধা সরিয়ে প্রাণ খুলে মনের সমস্ত কথা তোমার কাছে সমর্পণ করতে চাই।
যেখানে কারোর কোনো অস্তিত্ব থাকবে না। যেখানে শুধু তুমি আর আমি। আর আমাদের বুনে যাওয়া প্রতিটা স্বপ্নের স্মৃতি গুলোর রোমন্থন হবে।

তুমি আমার সেই জায়গায় আছো যে জায়গার আলোকবর্ষ দূরে অবধি কারোর কোনো অস্তিত্ব নেই। তুমি সেই জায়গায় আছো যে জায়গায় তোমার স্থান স্বাভাবিক। কেননা আমি সেই মানুষটাকে চেয়ে গেছি চিরকাল । ছোট বেলা থেকে একটা মানুষ চাইতাম জীবনে যাকে বিশ্বাস করা যায় অগাধ।

জীবনে তিনটে মানুষ আমার প্রিয়, মা, বাবা, আর তুমি।

আজ প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি। তোমার অন্তর বাহির সমস্ত জায়গায় আমার ভালোবাসা বিচরণ করতে চাই ।

আজ এই অব্দি থাকলো।
কাল আবার লিখবো।

ইতি তোমার (ক)।।

Comments

Popular posts from this blog