Posts

Image
আমি বেঁচে আছি শুধু তোমার জন্য প্রিয়াতমাসু আশাকরি কৃপাময়ের কৃপায় ভালো আছো, কালকের দিনটা বড্ড কঠিন ছিল, জীবনে প্রথমবার একটা অনেক বড় আঘাত পেলাম। কক্ষনও ভাবিনি তোমাকে সামনে পাবো অথছ কথা হবেনা। কাল তোমাকে বলেছিলাম যে মনের যত জমে থাকা কথা সব তোমার কাছে সমর্পণ করব। কি ছিলো আমাদের স্বপ্ন কি আমরা চেয়েছিলাম আর কি হয়েগেলো ?   

আমার ভালোবাসা শুধু তোমার জন্য

  প্রিয়তমেষু আশাকরি ভালো আছো, জানি বুকে অনেক ব্যাথা এবং অনেক শারীরিক ক্লেশ সহ্য করে বেচেঁ আছো। একপ্রকার জীবন্ত লাশ হয়ে মুখ বুজে সব কিছু সহ্য করে চলেছ। অনেক কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা ক্ষণ দিয়ে যে স্বপ্ন বুনেছলেম আমরা আজ কি তবে সেই স্বপ্ন চিরদিনের জন্য মুছে ফেলতে হবে? সে উত্তর হয়তোবা আমার কিংবা তোমার অদৃষ্টই জানেন। হয়তো তার কাছে এই উত্তর টাও পেয়ে যাবো, তোমার এই ক্লেশ কতদিন সয়ে যেতে হবে? আর এই উত্তর টা আমার চাই প্রয়োজনে প্রতিটা মন্দিরে মাথা ঠুকতে আমি দ্বিধা করবোনা। একসময় তুমি জানতে চাইতে যে তুমি আমার কোন খানে আছো? আজ আমি মনের সমস্ত দ্বিধা সরিয়ে প্রাণ খুলে মনের সমস্ত কথা তোমার কাছে সমর্পণ করতে চাই। যেখানে কারোর কোনো অস্তিত্ব থাকবে না। যেখানে শুধু তুমি আর আমি। আর আমাদের বুনে যাওয়া প্রতিটা স্বপ্নের স্মৃতি গুলোর রোমন্থন হবে। তুমি আমার সেই জায়গায় আছো যে জায়গার আলোকবর্ষ দূরে অবধি কারোর কোনো অস্তিত্ব নেই। তুমি সেই জায়গায় আছো যে জায়গায় তোমার স্থান স্বাভাবিক। কেননা আমি সেই মানুষটাকে চেয়ে গেছি চিরকাল । ছোট বেলা থেকে একটা মানুষ চাইতাম জীবনে যাকে বিশ...